ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান।পরিচালক জানান, প্রায় তিন মাস আগে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। ইতিমধ্যে এটি সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রও পেয়েছে। এখন সব কিছু ঠিক থাকলে আসন্ন দুর্গাপূজায় ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।রিমেক নির্মাণের অভিজ্ঞতা নিয়ে কামরুজ্জামান বলেন, ‘এ ধরনের ছবি রিমেক করাটা একটা বড় চ্যালেঞ্জ। বর্তমান সময়ের কথা মাথায় রেখে আমরা কাজটা করেছি। ছবিটি দেখার পর বাকিটা সবাই বলবেন।’