‘লাভ স্টোরি’—টেইলর সুইফটের নাম নিলেই এই গানের সুর কানে ভেসে আসে না এমন সংগীতপ্রেমী খুঁজে পাওয়া দায়। ২০০৮ সালে মুক্তি পাওয়া এই গানটি আজও কোটি কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে আছে। কিন্তু জানেন কি, বিশ্বখ্যাত এই প্রেমের গানটি টেইলর লিখেছিলেন তার বাবা-মায়ের ওপর প্রচণ্ড রাগ করে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে টেইলর সুইফট জানান, গানটি লেখার সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর। তখন তিনি বয়সে বড় এক ব্যক্তির প্রেমে পড়েছিলেন এবং তার সঙ্গে ডেটে যেতে চেয়েছিলেন।কিন্তু টেইলরের বাবা-মা এই সম্পর্কের ঘোরবিরোধী ছিলেন। বাবা-মায়ের এমন বাধায় অভিমানে ফেটে পড়েন কিশোরী টেলর। রাগে নিজের ঘরের দরজা বন্ধ করে দেন তিনি। সেই রাগ আর জেদ থেকেই জন্ম নেয় কালজয়ী গান ‘লাভ স্টোরি’।
শেক্সপিয়রের ‘রোমিও-জুলিয়েট’কে অনুপ্রেরণা করে তিনি লিখে ফেলেন এক আধুনিক প্রেমের উপাখ্যান। তিনি হাসিমুখে বলেন, সন্তানদের মাঝেমধ্যে শাসন করা প্রয়োজন। কারণ সেই শাসন বা জেদ থেকেই হয়তো ভবিষ্যতে এমন কিছু সৃষ্টি হবে যা বিশ্ব জয় করবে।টেইলরের ভক্তরা, যারা নিজেদের ‘সুইফটি’ বলে পরিচয় দেন, তাদের কাছে এই গানটি এখনও সবথেকে জনপ্রিয়। কনসার্টে এই গান চলাকালীন অনেক যুগলকে আবেগপ্রবণ হয়ে একে অপরকে বিয়ের প্রস্তাব দিতেও দেখা যায়।
এ ক্যাটাগরির আরো নিউজ..