আবদুর রাজ্জাক আরো বলেন, সাধারণত ছুটির দিনে মামলার শুনানি বেলা তিনটা থেকে সাড়ে তিনটার দিকে হয়। কিন্তু এদিন খুব দ্রুত শুনানি হয়েছে। প্রসিকিউশন ও পাবলিক প্রসিকিউটর আগে আদালতে আসার বিষয়েও তিনি প্রশ্ন তোলেন। তার মতে, শুনানিতে আখতারুজ্জামান বক্তব্য দিয়েছেন; সাংবাদিকেরা সেখানে থাকলে তা ভালো হতো।
তবে সাংবাদিকদের আদালতে প্রবেশে বাধা দেওয়ার বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী। তিনি বলেন, সাংবাদিকদের আদালতে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে ডিসি প্রসিকিউশন কোনো বাধা দেননি।
ওমর ফারুক ফারুকীর বলেন, শুনানির সময় আখতারুজ্জামানের আচরণ ছিল মারমুখী। প্রসিকিউশন, বিচারক ও পুলিশের প্রতি তার আচরণও মারমুখী ছিল বলে দাবি করেন তিনি। তার বক্তব্য, আখতারুজ্জামান নিজেই বলেছিলেন, আইনজীবী ছাড়া যেন কেউ আদালতে না থাকেন। মূলত তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই বিচারক সবাইকে আদালতকক্ষ থেকে বের হয়ে যেতে বলেন।