এত সব তিক্ত অভিজ্ঞতার মধ্যেও শেষ পর্যন্ত এলএমটেনের একটি অমূল্য স্মারক সঙ্গে করে দেশে ফেরার সুযোগ পেয়েছেন এই আফ্রিকান কোচ। ২০১৮ সালের মেসির একটি আইকনিক জার্সি তিনি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কাছে হস্তান্তর করেছিলেন। স্কালোনি নিজের সৌজন্য দেখিয়ে ড্রেসিংরুমে নিয়ে গিয়ে সেটিতে মেসির অটোগ্রাফ করিয়ে পরে জার্সিটি রোরকে এনে দেন।
স্মরণীয় সেই একমাত্র প্রাপ্তির কথা জানিয়ে শেষমেশ রোর বলেন, ‘আমি মেসির ২০১৮ সালের একটি জার্সি স্কালোনিকে দিয়েছিলাম। তিনি মেসির কাছ থেকে সেটিতে স্বাক্ষর করিয়ে আমাকে ফিরিয়ে দিয়েছেন। এটাই শুধু পেয়েছি।’