ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি বলছে, দেশটির মাশহাদ শহরের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে আয়োজিত ৩৩তম ‘জাতীয় নামাজ সম্মেলনে’ পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এ কথা বলেন।সম্মেলনে তার এই বার্তাটি পড়ে শোনানো হয়।
বিপ্লবী এই নেতা আরো উল্লেখ করেন, ‘নামাজ কেবল ব্যক্তিগত কোনো বাধ্যবাধকতা নয়, বরং এটি একটি সামাজিক দায়িত্ব।ক্ষমতা ও সামর্থ্য অর্জিত হলে নামাজ কায়েম করাই সৎকর্মশীলদের অন্যতম প্রধান কাজ হিসেবে উল্লেখ করেন মোজতবা খামেনি। পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘বর্তমান ইরানি জাতির প্রেক্ষাপটে নামাজ কায়েম করা এবং এর চেতনা ছড়িয়ে দেওয়া জাতীয় অগ্রগতি ও সংগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
বার্তার শেষে তিনি আশা প্রকাশ করেন যে, ‘মহান আল্লাহর অশেষ রহমতে ইরানি জনগণ নামাজ কায়েমের মাধ্যমে এর সব বরকত ও কল্যাণ লাভ করতে সক্ষম হবে।