তবে এসব সতর্কতার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হবে না বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।উল্লেখ্য, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের কয়েকটি কূটনৈতিক মিশনে আবার কর্মী পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র।
রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়, এ পদক্ষেপ থেকে ধারণা করা হচ্ছে, স্বল্পমেয়াদে ইরানের সঙ্গে সংঘাত আরো বাড়ার ঝুঁকি কিছুটা কমেছে। তবে কয়েকটি মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশন শুরুতে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করবে।একদিকে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো, অন্যদিকে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক করা—দুই দিকেই এগোচ্ছে ওয়াশিংটন।