স্বাস্থ্যসেবা বিভাগের বরাদ্দ ছয় হাজার ১৪ কোটি টাকার বিপরীতে প্রথম তিন মাসে ব্যয় হয়েছে ১৯৭ কোটি টাকা। অন্যদিকে স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের পাঁচ হাজার ৪৯৯ কোটি টাকার বরাদ্দ থেকে ব্যয় হয়েছে ১০২ কোটি টাকা। প্রতিবেদন অনুযায়ী, দুই বিভাগেরই এডিপি বাস্তবায়নের হার ২ শতাংশের নিচে।
এদিকে প্রথম তিন মাসে সরকারি তহবিল থেকে আট হাজার ৫৮ কোটি টাকা এবং বিদেশি ঋণ থেকে তিন হাজার ৪৪২ কোটি টাকা ব্যয় হয়েছে। সরকারি তহবিলের বরাদ্দের ৪.২৪ শতাংশ এবং বিদেশি ঋণের ৩.১৩ শতাংশ ব্যয় হয়েছে।