মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়। এতে ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।পথসভায় বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক সংস্কার এগিয়ে নিতে জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। তারা অভিযোগ করেন, সরকার গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের পরও জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে।অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান তারা।বক্তারা আরো বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে এবং রাষ্ট্রে গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত করতে হবে।