বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশও একটি নতুন রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো নির্মাণের মধ্য দিয়ে গেছে। বিচার বিভাগের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও দীর্ঘমেয়াদি ঐকমত্য প্রতিষ্ঠার মতো বিষয়গুলো বাংলাদেশেও গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন হিসেবে বিবেচিত হয়েছে।
প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, বাংলাদেশের সংবিধান দেশের নিজস্ব ইতিহাস, মুক্তিসংগ্রাম ও জনগণের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে গড়ে উঠেছে। তাই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সাংবিধানিক অভিজ্ঞতার মধ্যে সংলাপ ও তুলনামূলক আলোচনা গুরুত্বপূর্ণ।সংবিধান শুধু একটি বিমূর্ত বিষয় নয়, এটি একটি জীবন্ত প্রাতিষ্ঠানিক চর্চা বলেও মন্তব্য করেন তিনি।