ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
Syed Asaduzzaman
/ ৭
ভিউ:
হালনাগাদ:
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আরো কয়েক দিন বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। খাতা পুনর্নিরীক্ষণের পর উত্তীর্ণ বা ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা যেন আবেদনের পর্যাপ্ত সুযোগ পান, সে লক্ষ্যেই তিনি এই আহ্বান জানান।শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অনুরোধ জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এ বছর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, যা মোটেও সন্তোষজনক হয়নি। পাসের হার মাত্র ৫২ শতাংশ। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির কার্যক্রম শুরু করেছে।তিনি জানান, শিক্ষার্থীদের স্বার্থে তিনি উপাচার্যদের (ভিসি) সঙ্গে বৈঠক করে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন।মন্ত্রী উল্লেখ করেন, গত ৭ নভেম্বর থেকে খাতা পুনর্নিরীক্ষণের প্রক্রিয়া শুরু হয়েছে এবং আগামী ২৩ নভেম্বর এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘আমার জানা মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আগামী ২৫ নভেম্বর পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তবে ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ২৫ নভেম্বরের মধ্যে আবেদন করার জন্য শিক্ষার্থীরা খুব কম সময় পাবে।
তাই যেসব শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণে ভালো গ্রেড পাবে, তারা যেন আবেদনের সুযোগ থেকে বঞ্চিত না হয়—সে জন্য আমি উপাচার্যকে আবেদনের সময় আরো কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানাব।’