বাংলাদেশ প্রতিনিধিদলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইদুল হক সাদী এবং পুরুষ দলের শীর্ষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদেয়র ভিন্ন ফ্লাইটের টিকেট থাকায় সৌভাগ্যক্রমে দেশে ফিরতে পেরেছেন।
ফেডারেশন জানিয়েছে, মূলত থাই এয়ারওয়েজের যাত্রীরাই এই পরিস্থিতিতে আটকা পড়েছেন।প্রাকৃতিক দুর্যোগের কারণে থাই এয়ারওয়েজ ও বিমানবন্দর কর্তৃপক্ষ আটকা পড়া যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিতে হিমশিম খাচ্ছে।