এর মাধ্যমে তিনি এখন থেকে ‘স্যার ইদ্রিস এলবা’ নামে পরিচিত হবেন। ২০২৬ সালের নববর্ষের সম্মাননা তালিকার অংশ হিসেবে তাকে এই স্বীকৃতি দেওয়া হলো।ইদ্রিস এলবা ‘দ্য ওয়্যার’, ‘লুথার’ এবং অসংখ্য হলিউড সিনেমায় অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত হলেও, এই সম্মাননা মূলত তার পর্দার বাইরের মানবিক কাজের জন্য দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে যুবসমাজের ক্ষমতায়ন, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং তরুণদের সহিংসতা রোধে কাজ করে আসছেন।