প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও দক্ষিণ আফ্রিকায় শিক্ষা সফরের আয়োজন করেছে ইসলামিক ফোরাম অব আফ্রিকা ঘাউটেং প্রভিন্স।রোববার (১৮ অক্টোবর) দেশটির ঘাউটেং প্রভিন্সের মেয়ারটনের ক্লিপড্রাই ক্যারাভান পার্ক ও ওয়াইল্ডলাইফ পার্কে দিনব্যাপী এ শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।
শিক্ষা সফরে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ফুটবল খেলা, হাঁড়িভাঙা, বেলুন ফোটানো ও ওয়াটার পার্কে স্লাইডিংসহ নানা আয়োজন ছিল। দিনব্যাপী এসব প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও ঘাউটেং প্রভিন্সের সভাপতি মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. আলী আকবর। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ইব্রাহীম আহমেদ ও সহকারী সেক্রেটারি আবুল কাশেম।
এ সময় উপস্থিত ছিলেন শাপলা টিভির প্রধান নির্বাহী (সিইও) নোমান মাহমুদ, নর্থ ওয়েস্ট সাউথের অফিস সম্পাদক নিজাম উদ্দিন, ঘাউটেং প্রভিন্সের সহসভাপতি মোয়ারেফ হোসেন রতন, সহকারী সেক্রেটারি শেখ মাসিদ, বায়তুলমাল সম্পাদক নাসির উদ্দিন, অফিস সম্পাদক আব্দুর রাকিব, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, প্রকাশনা সম্পাদক শাহেদ মাহমুদ, পাঠাগার সম্পাদক মেসবাহ উদ্দিনসহ সংগঠনের টিম সদস্য গিয়াস উদ্দিন কিরণ, আলমগীর হোসেন, আবুবকর সিদ্দিক সাগর, মো. মহসিন ও মো. ইলিয়াস প্রমুখ।
শিক্ষা সফরের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের পাশাপাশি আনন্দঘন পরিবেশে সময় কাটানোর সুযোগ তৈরি হয়।