তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া
এক পোস্টে এ তথ্য জানান। সেখানে তিনি লেখেন, ‘গণহত্যাসহ’ বিভিন্ন অভিযোগে গত ১৪ জুলাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর আন্তর্জাতিক পর্যায়ে তাদের সন্ধান ও গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।