জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। একই সঙ্গে তাকে টুকরা টুকরা করে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনসিপির মিডিয়া সেল।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টা ২৯ মিনিটে ফোনটি আসে। সে সময় মাহমুদা মিতু জাতীয় সংসদ ভবনে অবস্থান করছিলেন।ফোনালাপে অপর প্রান্তের ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন।’ এ সময় তাঁকে টুকরা টুকরা করে ফেলার হুমকিও দেওয়া হয়।এনসিপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরিচিত নম্বর থেকে আসা ফোনকলটিতে মাহমুদা মিতুকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে। তবে হুমকিদাতার পরিচয় কিংবা ফোনকলটির পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।