রবিবার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় হয়।এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার এবং দলকে সুসংগঠিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি দেশের মানুষের কাছে যথাযথভাবে সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।