তিনি বলেন-এর সাফল্য যেমন আমাদের অর্জন হবে, ব্যর্থতাও আমাদের মেনে নিতে হবে। বিচার বিভাগের কার্যকর স্বাধীনতার প্রত্যয়-প্রতিশ্রুতি নিয়ে শুরু হওয়া এই যাত্রার সঙ্গে আইনের শাসন ও গণতন্ত্রের যাত্রা অটুট রাখতে রাজনৈতিক দল ও অংশীজনদের আহ্বান জানিয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের ৪ নম্বর প্রশাসনিক ভবনে এই সচিবালয় উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতিবৃন্দ, অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসের রাষ্ট্রদূত, ইউএনডিপির রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী প্রমুখ।