বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে : চিফ হুইপ
Syed Asaduzzaman
/ ৪
ভিউ:
হালনাগাদ:
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার করুন:
বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, ‘ধর্মের লেবাসে কেউ যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধি জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
স্বৈরাচারের সময় আল্লাহু আকবার ধ্বনি নিষিদ্ধ করা হয়েছিল—এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আগামীতে সংবিধান সংস্কারের সময় বিসমিল্লাহির রাহমানির রাহিম ফিরিয়ে আনা হবে।’তিনি বলেন, ‘কিছু লোক পাশের দেশে বসে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা করছে।’আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।