এ ছাড়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের শর্ত প্রসঙ্গে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেন জয়সওয়াল।তিনি বলেন, “প্রত্যর্পণের অনুরোধগুলো প্রতিষ্ঠিত প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করা হচ্ছে। ভারত বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী’ সম্পর্ক চায়, যা পারস্পরিক স্বার্থ ও পারস্পরিকতার ভিত্তিতে হবে।”