মদন(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার মদনে বর যাত্রী রিনা আক্তার (৩০) জেনারেটরের সাথে বোরকা প্যাঁচিয়ে চিকিৎসার একদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মদন থানার ওসি সালাউদ্দিন করিম । শুক্রবার নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে দেওয়ান বাজার ট্রলার ঘাটে নামার সময় জেনারেটরের ইঞ্জিনের সাথে বোরকা প্যাঁচিয়ে গুরুতর আহত হলে রিনা আক্তারকে স্বজনরা দ্রুত মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে আবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে তার মৃত্যু ঘোষণা করে। এ ঘটনায় নৌকা ও ডেকোরেশনের মালামাল জব্দ করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্তদর্শীরা জানান, শুক্রবার মদন পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা সাত্তার মিয়া (৫৫) এর ছেলে বর সুজ্জামান ( ৩০) এর সঙ্গে উপজেলা মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের জজ মিয়ার কন্যা মোছাঃ তামান্নার সঙ্গে বিবাহ অনুষ্ঠান শেষে বর কনেকে নিয়ে বাড়ি ফিরছিল। বরযাত্রীর ট্রলার যোগে মদন পৌরসভার দেওয়ান বাজার ঘাটে পৌঁছানোর পর ট্রলার থেকে যাত্রী তারাহুরা করে নামার সময় ডিজেল চালিত জেনারেটরের ইঞ্জিনের সঙ্গে রিনা আক্তার বোরকা প্যাঁচিয়ে ঘটনাস্থলে গুরুতর আহত হয়। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকাল আনুমানিক ৯ ঘটিকার দিকে তার মৃত্যু হয়। । এ ঘটনায় বর ও কনের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
মদন থানার ওসি সালাউদ্দিন করিম জানান, শুক্রবার জেনারেটরে বোরকা প্যাঁচিয়ে একজন গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকাল আনুমানিক ৯ ঘটিকার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি।