শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাস্তার কাজ পরিদর্শনে এসে এ কথা জানান প্রতিমন্ত্রী।শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিত ভবন তৈরির কাজ, শহরের ময়লার ভাগাড় স্থানান্তর ও রাধানগর মহাজিরাবাদ রাস্তার কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, পর্যটন নগরীর জন্য ১ হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। বর্তমান সরকার জাতীয় উন্নয়নের মূলধারায় মৌলভীবাজারকে ফিরিয়ে আনতে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে।