৮৫ হাজারের বেশি দর্শকের সামনে মেসির বিদায় ছিল অশ্রু আর ভালোবাসায় মোড়ানো। নিজেদের ইতিহাসের অন্যতম সেরা তারকার বিদায়ে গ্যালারিতে ছিল ভালোবাসা আর বিষণ্নতা। কেননা বাঁ পায়ের ফুটবল জাদুকরকে আর কখনোই আর্জেন্টিনার জার্সিতে দেখতে না পাওয়ার হাহাকার। তাতে খেলা দেখতে আসা সমর্থক-ভক্তদের চোখের জল আর কণ্ঠের উল্লাস হয়ে গিয়েছিল একাকার।
জাতীয় দলের হয়ে দীর্ঘ ২১ বছরের পথ চলা থামিয়েছেন মেসি। দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ড নিয়ে বিদায় নিয়েছেন তিনি। ২০৮ ম্যাচে ১২৬ গোলের কীর্তি। এমন স্মৃতিময় ম্যাচের পর ১০ নম্বর জার্সি রিভার প্লেটকে উপহার দেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী। জার্সিতে লিখেছেন ভালোবাসার বার্তা। এখন সেটিই স্থান পেয়েছে রিভার প্লেট জাদুঘরে।