সৌরভ আরো বলেন, ‘মালিক পক্ষ, ব্যবস্থাপনা পর্ষদ, সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে আমি এর আগেও খুব কাছ থেকে কাজ করেছি।ফলে এই চ্যালেঞ্জটি আমার কাছে অত্যন্ত রোমাঞ্চকর। আমাদের দলে একঝাঁক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে এবং সাম্প্রতিক সময়ে আমরা চমৎকার ক্রিকেট উপহার দিয়েছি। আমি নতুন মৌসুম শুরুর জন্য মুখিয়ে আছি, লক্ষ্য থাকবে একটি শক্তিশালী ও নির্ভীক দল গড়ে তোলা।’