প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএসের প্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সমালোচনা করে রাহুল বলেন, ‘তাদের জন্য রাজনৈতিক পরিসর ক্রমেই সংকুচিত হচ্ছে।এসময় চলমান বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকার চাইলে ১০ হাজার, ২০ হাজার কিংবা ৫০ হাজার পুলিশ মোতায়েন করতে পারে। সব নেতা ও তরুণকে আটক করলেও তারা পিছু হটবেন না।’