তবে এবারের স্থানীয় সরকার নির্বাচনে সেই দীর্ঘদিনের দুর্গে বড় ধাক্কা দিয়েছে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে পার্টি।গত ৭ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শনিবার (৯ মে) প্রকাশ করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, স্যান্ডওয়েল কাউন্সিলের ৭২টি ওয়ার্ডের মধ্যে রিফর্ম ইউকে ৪১টি আসনে জয়লাভ করে প্রথমবারের মতো কাউন্সিলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে।