এরপরই ব্যঙ্গাত্মক সুরে নেতানিয়াহু বলেন, ‘আজকের ব্রিটেনে এমন কিছু খুঁজে দেখুন দেখি। এটিকে চাইলে আপনি ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলতে পারেন।’পডকাস্টের পরবর্তী অংশে ২০২২ সালে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের করা একটি মন্তব্যও টেনে তিনি বলেন, একজন তো বলেইছিলেন যে পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামিক প্রজাতন্ত্র হতে যাচ্ছে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’।তিনি আরো বলেন, আমরা নিশ্চিত করছি যাতে ইরান আমাদের এখানে দ্বিতীয় এমন কোনো রাষ্ট্র সৃষ্টি করতে না পারে।