মোদি বলেন, সন্ত্রাসবাদ আজ গোটা মানবতার জন্য এক চরম হুমকি। এটি কখনোই কোনো দেশের জন্য ‘কৌশলগত সম্পদ’ হতে পারে না।পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও চীনের প্রেসিডেন্ট শি চিন পিংসহ জোটভুক্ত দেশগুলোর শীর্ষ নেতাদের উপস্থিতিতে মোদি বলেন, সন্ত্রাসীদের অর্থায়ন, নিয়োগ, উগ্রপন্থা ও নিরাপদ আশ্রয়স্থলের পুরো নেটওয়ার্ককে একযোগে ভেঙে ফেলতে হবে। সম্মেলনে বিশ্বজুড়ে তৈরি হওয়া নানা উত্তেজনার দিকে ইঙ্গিত করে মোদি বলেন, যেকোনো সংঘাত বা সংকটের সমাধান কখনোই যুদ্ধক্ষেত্রে সম্ভব নয়; বরং শুধু সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।