আউট হওয়া প্রথম তিন ব্যাটারই ‘ডাক’ মারেন। ইনিংসের ৫ ওভারে মমিনুল হককেও আউট করেন স্টার্ক। ৯ রান করে ড্রেসিংরুমে ফেরেন বাঁহাতি ব্যাটার। আর সপ্তম ওভারে লিটন দাসকে শূন্য রানে এলবিডব্লিউ করে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন অজি পেসার। পরে শরীফুলকে আউট করে ইনিংসে ৬ উইকেট নিয়েছেন তিনি।
মেহেদী হাসান মিরাজকে নিয়ে ধাক্কা সামলানোর চেষ্টা করছিলেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ ব্যাটার একের পর এক ডিফেন্স করে ৪২ বল খেললেও শেষ পর্যন্ত ফিরেই গেলেন। ব্যক্তিগত ৫ রানের সময় প্যাট কামিন্সের বলে বোল্ড হয়ে।
বাংলাদেশকে এমন ধ্বংসস্তূপে দাঁড় করানো স্টার্ক ৫ উইকেট নিতে বল খরচ করেছেন ২২টি। তাতে এক কীর্তিতে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার। বলের হিসাবে দ্রুততম ফাইফারে ৫ নম্বরে তার আজকের এই বোলিং ইনিংসটি। দ্রুততমটা অবশ্য তারই দখলে। গত বছরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেট নিতে ১৫ বল লেগেছিল তার। ক্যারিবিয়ানরা অলআউট হয়েছিল ২৭ রানে।