টিম ইনোভেশনের প্রযোজনা ও প্রচারণায় আয়োজিত হবে কনসার্টগুলো। টিকিট বিক্রি হবে শুধু থাম্পএন-এর মাধ্যমে।বড় পরিসরের স্টেডিয়াম কনসার্ট হিসেবে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানগুলো। কনসার্টে থাকবে মাল্টি-লেভেল মঞ্চ ও লম্বা রানওয়ে। এর পাশাপাশি ৩৬০ ডিগ্রি স্পেশাল অডিও, বড় প্যানোরামিক স্ক্রিন, কাইনেটিক এলইডি, লেজার শো ও আতশবাজির ব্যবস্থাও থাকছে বলে জানিয়েছে আয়োজকরা।
এর আগে ২০২৬ সালের জানুয়ারিতে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন অরিজিৎ। এবার ২০ বছরের সংগীতজীবন উদ্যাপনে সরাসরি মঞ্চে ফিরছেন এই গায়ক।