এর আগে তিনি ঢামেকে চিকিৎসাধীন ডা. নাসির ইসলামের শয্যার পাশে গিয়ে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন।এসময় তিনি উপস্থিত ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের ডা. নাসির ইসলামকে উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসায় সেবা প্রদানের নির্দেশ দেন। পরে ডা. নাসির ইসলামের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন তিনি।