কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
মোতাহের হোসেন ২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে কাউকে কারা মহাপরিদর্শক নিয়োগ দেওয়া হয়নি।