দীর্ঘদিনের দুর্গে ধস ও অভ্যন্তরীণ অসন্তোষ
বিহারের বাঁকিপুর আসনটি ১৯৯৫ সাল থেকে বিজেপির শক্তঘাঁটি হিসেবে পরিচিত।সদ্য নির্বাচিত বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন টানা পাঁচবার এই আসন থেকে জয়ী হয়েছেন। এর আগে তার বাবা নবীন কিশোর প্রসাদ সিনহাও একই আসনের প্রতিনিধিত্ব করেন। সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার পর নীতিন নবীন আসনটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।দলের শীর্ষ পর্যায়ে আলোচনা রয়েছে, নীতিন নবীনের দ্রুত উত্থান এবং জে পি নাড্ডার স্থলাভিষিক্ত হওয়াকে কেন্দ্র করে প্রবীণ নেতাদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল।
অন্যদিকে মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে দীর্ঘ দুই দশকের প্রভাবশালী নেতা নরোত্তম মিশ্রকে সরিয়ে তরুণ নেতা আশুতোষ তিওয়ারিকে প্রার্থী করে বিজেপি।
জন সুরজ প্রধান প্রশান্ত কিশোর এই নির্বাচনকে সম্রাট চৌধুরীর বিরুদ্ধে ‘গণভোট’ হিসেবে তুলে ধরেছিলেন। নির্বাচনে বিজেপি প্রার্থীর পরাজয়ের পর প্রশান্ত কিশোর দাবি করেছেন, জনগণ বর্তমান রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে স্পষ্ট রায় দিয়েছে।