আজ রবিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এক মতবিনিময় সভার শুরুতে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘মোট ৫০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হবে। এরই মধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ড’ দেওয়া হয়েছে। তবে পারফরম্যান্স পর্যালোচনায় ৩১ জনকে ভাতা থেকে অব্যাহতি দিয়ে, নতুন ৯৫ জনকে এই তালিকায় যুক্ত করা হচ্ছে।তিনি বলেন, ‘রেল, বিমান, সড়কপথসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়াবিদদের বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করবে সরকার। এশিয়ান গেমস বা ফুটবলের সার্বিক ফলাফলে সাময়িক হতাশা থাকলেও জাতীয় ক্রীড়া পরিষদের মূল্যায়ন কমিটির রিপোর্ট পাওয়ার পর সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে।’