গরমে ঘাম জমে ত্বকে চুলকানি, র্যাশ কিংবা ঘামাচির সমস্যা অনেকেরই হয়। আরও একটি সমস্যা দেখা দেয়, তা হচ্ছে— ‘নিকেল অ্যালার্জি’। আংটি, চুড়ি কিংবা ঘড়ি অথবা ধাতব কিছু থেকে এক রকম চর্মরোগ হতে দেখা যায়। এতে ত্বকে জ্বালা ও চুলকানি বাড়ে। কারও ত্বকে বড় বড় ফোসকা পড়ে। এতে ত্বকের রঙও বদলে যায়। এ বিষয়ে ত্বক বিশেষজ্ঞরা বলছেন, গরমের সময়ে হিট র্যাশ ও কনট্যাক্ট ডার্মাটাইটিসের সমস্যা বাড়ে। এর থেকে রেহাই পেতে ঘরোয়া কিছু টোটকাই কাজে আসতে পারে। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন ফেসপ্যাক ব্যবহার করবেন—
শসা ও টকদইয়ের প্যাক
শসা ত্বককে ঠান্ডা করে রাখে এবং টকদইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের চুলকানি ও সংক্রমণ দূর করতে সাহায্য করে। অর্ধেক শসার রসের সঙ্গে ১ টেবিল চামচ টকদই মিশিয়ে প্যাক বানিয়ে ফেলুন। তা মুখ ও হাতে মেখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
কফি-মধুর প্যাক
কটি পাত্রে দুই চামচ করে চিনি, কফি ও মধু মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি ত্বকে ভালো করে মালিশ করে ১৫ মিনিটের মতো রেখে দিন। এরপর তা ধুয়ে নিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিন। এ পদ্ধতি রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে। আর ত্বক আরও উজ্জ্বল দেখায়।
তরমুজ প্যাক
ত্বকের প্রদাহ কমাতে ও ত্বক আর্দ্র রাখতে তরমুজের জুড়ি মেলা ভার। এক কাপের মতো তরমুজ কুচি নিয়ে তা ব্লেন্ড করে নিন। এটি ত্বকে লাগিয়ে রাখলে চুলকানি কমবে। র্যাশের সমস্যাও দূর হবে।