রাতের নিস্তব্ধতায় যখন ঘুম আসে না, তখন মন ভারী হয়ে ওঠে—তখন চিন্তা, অস্থিরতা আর এক ধরনের অজানা ক্লান্তি ঘিরে ধরে। এমন মুহূর্তে মানুষ চায় একটু শান্তি, একটুখানি আশ্রয়। তাইতো মহানবী (সা.) আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন, যা রাতের সেই অস্থিরতা দূর করে বয়ে আনে প্রশান্তির ঘুম। দোয়াটি হলো-لٓا إِلٰهَ إِلَّا اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيْزُ الْغَفَّارُ
উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহহার, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমাল আজিজুল গাফফার।
অর্থ : আল্লাহ ব্যতীত কোন সত্য উপাস্য নেই। যিনি একক, প্রবল প্রতাপশালী। আকাশ-পৃথিবী এবং উভয়ের মধ্যবর্তী সকল বস্তুর প্রতিপালক। যিনি পরাক্রমশলী, ক্ষমাশীল।
হাদিস : আয়েশা (রা.) বলেন, মহানবী (সা.) রাতে বিছানায় শুয়ে ঘুম না আসার ফলে এপাশ-ওপাশ করলে এই দোয়া পড়তেন। (সুনানে নাসায়ি: ৮৬৪)
এ ক্যাটাগরির আরো নিউজ..