চেহারায় বয়সের ছাপ বা অকালবার্ধক্য নিয়ে আমরা সবাই কমবেশি চিন্তিত থাকি। অনেক সময় দামি ক্রিম বা প্রসাধনী ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। এর মূল কারণ লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের কিছু ছোট ছোট ভুলের মধ্যে। আমাদের অজান্তেই এমন কিছু অভ্যাস গড়ে ওঠে, যা ত্বকের লাবণ্য কেড়ে নেয় এবং দ্রুত বলিরেখা তৈরি করে।
সুস্থ ও সতেজ ত্বক ধরে রাখতে দৈনন্দিন জীবনের এই ভুলগুলো শুধরে নেওয়া অত্যন্ত জরুরি। চলুন, জেনে নিই ত্বকের অকালবার্ধক্যের ৫টি প্রধান কারণ
সানস্ক্রিন ব্যবহারে অবহেলা
অনেকেই মনে করেন শুধু কড়া রোদেই সানস্ক্রিন দরকার। আসলে মেঘলা দিনেও সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের কোলাজেন নষ্ট করে দেয়। এর ফলে দ্রুত বলিরেখা ও কালচে ছোপ পড়ে।তাই ঘরের বাইরে গেলে সানস্ক্রিন লাগানো বাধ্যতামূলক।
অতিরিক্ত মিষ্টি খাওয়ার অভ্যাস
অতিরিক্ত চিনি শুধু স্বাস্থ্যের নয়, ত্বকেরও শত্রু। চিনি শরীরে প্রবেশ করে কোলাজেন তন্তুকে ক্ষতিগ্রস্ত করে, ফলে চামড়া ঢিলে হয়ে যায় এবং বলিরেখা দেখা দেয়। সুন্দর ত্বকের জন্য মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলাই ভালো।
ঘুমের ভুল পদ্ধতি ও অপূর্ণতা
পর্যাপ্ত ঘুম না হলে ত্বক নিজেকে সারিয়ে তোলার সুযোগ পায় না। ফলে চোখের নিচে কালি ও নিস্তেজ ভাব তৈরি হয়। এ ছাড়া উপুড় হয়ে বা একপাশে চেপে শুলে মুখে ভাঁজ পড়ে। এর বদলে সোজা হয়ে ঘুমানোর অভ্যাস করুন এবং ঘর্ষণ কমাতে সিল্কের বালিশের কভার ব্যবহার করুন।
বারবার মুখ স্পর্শ করা ও ঘষাঘষি
অনেকেরই ঘনঘন মুখে হাত দেওয়ার অভ্যাস থাকে।আবার মুখ পরিষ্কার করার সময় জোরে জোরে ঘষাঘষি করেন। এতে ত্বকের উপরের সুরক্ষা স্তর ক্ষতিগ্রস্ত হয় এবং চামড়া কুঁচকে যেতে শুরু করে। ত্বক পরিষ্কার করার সময় সবসময় আলতো চাপ ব্যবহার করুন।
অতিরিক্ত স্ক্রিনটাইম
স্মার্টফোন বা ল্যাপটপের পর্দা থেকে নির্গত নীল আলো ত্বকের গভীর স্তরে ক্ষতি করে। এটি কোলাজেন ধ্বংস করে এবং মুখে সূক্ষ্ম বলিরেখা ও দাগ তৈরি করে। তাই অকারণে স্ক্রিনের সামনে বসে থাকার অভ্যাস ত্যাগ করা জরুরি।
এ ক্যাটাগরির আরো নিউজ..