আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো এক রাতে বা দিনে মহানবী (সা.) নিজ গৃহ থেকে বের হওয়ার পর আবু বকর ও ওমর (রা.)-এর সঙ্গে সাক্ষাৎ হয়। মহানবী (সা.) তাদের দেখে বললেন, এই মুহূর্তে তোমরা বাসা থেকে কেন বের হয়েছ? তারা বললেন, ইয়া রাসুলাল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় আমরা বের হয়েছি। তিনি বললেন, সেই রবের কসম, যার হাতে আমার জীবন, তোমরা যে কারণে বের হয়েছ, আমিও সে কারণেই বের হয়েছি। তোমরা আমার সঙ্গে চলো।
তারপর তারা দুজনে মহানবী (সা.)-এর সঙ্গে চলতে শুরু করেন।
তারা একজন আনসারি সাহাবির বাড়িতে আসেন, তখন ঐ আনসারি সাহাবি বাড়িতে ছিলেন না। আনসারির স্ত্রী তাদের দেখে বললেন, মারহাবা, আহলান। ‘সুস্বাগত ও অভিনন্দন’।
মহানবী (সা.) তাকে বললেন, আনসারি কোথায়? তিনি বললেন, আমাদের জন্য মিষ্টি পানি আনতে গেছেন। এর মধ্যে আনসারি সাহাবি চলে আসেন। সে মহানবী (সা.) ও আবু বকর ও ওমর (রা.)-কে দেখে বললেন, আলহামদুলিল্লাহ, আজ আমার বাড়ির মেহমানের চেয়ে সম্মানিত মেহমান আর কারো বাসায় নেই।আনসারি সাহাবি তার বাগানে গিয়ে এক কাঁদি খেজুর পেড়ে নিয়ে আসেন, যাতে কাঁচা, শুকনো এবং পাকা সব রকমের খেজুর ছিল।
আনসারি বললেন, আপনারা চাহিদা অনুযায়ী এখান থেকে আহার করুন। এরপরে তিনি ছুরি হাতে নিলে মহানবী (সা.) বললেন, শোনো, দুধওয়ালা বকরি জবাই কোরো না। তিনি ছাগল জবাই করলেন। (রান্না করার পর) মহানবী (সা.) ও সাহাবিরা গোশত, খেজুর ও পানি পান করলেন। তারা আহার করে তৃপ্ত হওয়ার নবিজি তার সঙ্গীদ্বয়কে বললেন, সেই সত্তার কসম, যার হাতে আমার জীবন, অবশ্যই তোমরা কিয়ামতের দিন এ নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হবে।
ক্ষুধা তোমাদের বাড়ি থেকে বের করেছিল, কিন্তু এখন এ নিয়ামত আহার করে (বাড়ি) ফিরছ। (সহিহ বুখারি, হাদিস নং : ৫৩১৩)
এ ক্যাটাগরির আরো নিউজ..