নির্বাচনী জোট প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এটি একটি সংস্কৃতি। আমরা এখন পর্যন্ত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। তবে জুলাই সনদের ব্যাপারে যেসব দলের সংহতি রয়েছে তাদের সঙ্গে ভবিষ্যতে আমরা জোটের বিষয়ে বিবেচনা করব। তবে এখন পর্যন্ত আমরা এককভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি।
আজ বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের গোদনাইল এলাকায় একাধিক স্প্লিন্টারের আঘাতে নিহত জুলাই যোদ্ধা শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে তিনি এ কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, ‘যারা ফ্যাসিবাদবিরোধী ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সঙ্গে একসঙ্গে আন্দোলন করেছে যেমন- বেগম খালেদা জিয়ার সম্মানে সেই আসনগুলোতে কোনো প্রার্থী দেব না। আগামী ত্রয়োদশ নির্বাচনে আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশের নির্বাচনী এলাকার ৩০০টি আসনেই আমরা প্রার্থী দেওয়ার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি।নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখেছি বিগত নির্বাচনে যাদের টাকা আছে, যারা গডফাদার গিরি করে তারা প্রার্থী হয়। আমরা এই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। আমরা মূলত যারা এলাকার সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের গ্রহণযোগ্যতা রয়েছে যেমন, ইমাম-শিক্ষক তাদেরকে সংসদে এমপি হিসেবে দেখতে চাই।’নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্তের বিষয়ে তিনি বলেন, ‘এই নভেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে আমরা প্রাথমিকভাবে একটি প্রার্থীর তালিকা ঘোষণা করব।জুলাই যোদ্ধাদের প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ‘নির্বাচনী ডামাডোলে আহত জুলাই যোদ্ধাদের কোনোভাবে ভুলে যাওয়া যাবে না। তাদেরকে পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অনেক জুলাই যোদ্ধা যাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে কিন্তু তাদের দীর্ঘমেয়াদে চিকিৎসার প্রয়োজন রয়েছে সেই চিকিৎসা দেওয়া না গেলে জুলাই যোদ্ধাদের প্রকৃত মূল্যায়ন হবে না।’এর আগে জুলাইযোদ্ধা গাজী সালাউদ্দিন ২০২৪ এর আন্দোলনের সময় একাধিক স্প্লেন্টারের আঘাতে আহত হন এবং দীর্ঘদিন অসুস্থ থেকে ২৬ অক্টোবর মারা যান।
এ সময় আরো উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব অ্যাড. আব্দুল্লাহ আল আমিন, আহমেদ তনু, সালেহ আহমেদসহ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।
এ ক্যাটাগরির আরো নিউজ..