খিদে বাড়াবেন যে উপায়ে
মানসিক চাপে ভুগলে অনেক সময় খিদে কমে যায়। যে কারণেই খিদে কমুক না কেন, সুস্থ থাকার জন্য সুষম আহার জরুরি। তাই খাদ্যতালিকায় ভিটামিন সি, ই, বিটা-ক্যারোটিন, সেলেনিয়াম ও পলিফেনলের মতো অ্যান্টি-অক্সিডেন্টকে ডায়েটে রাখুন।
এগুলো দেহে বিপাকীয় হার বাড়াতে সাহায্য করে। ভিটামিন বি কমপ্লেক্স খিদে বাড়াতে সাহায্য করে। প্রতিদিন যোগব্যায়াম করুন। শারীরিকভাবে সক্রিয় থাকলে খিদা বাড়ে। পাশাপাশি শরীরকে হাইড্রেট রাখুন।