সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা রসুয়া জেলায় গত বছরের আগস্টের মতোই আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সে সময় ৯ জন প্রাণ হারিয়েছিলেন এবং ভারত-নেপাল সংযোগকারী একটি সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।
নেপালি পুলিশের শেয়ার করা ছবিতে দেখা গেছে, বন্যার পানি একটি নদীর মধ্য দিয়ে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে এবং এর পথে থাকা বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে।নেপাল সেনাবাহিনী জানিয়েছে, তারা দ্রুত বন্যাকবলিত এলাকায় হেলিকপ্টার এবং সেনা মোতায়েন করেছে।