সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় তারা শুভেচ্ছা বিনিময় করেন।গণঅধিকার পরিষদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সাক্ষাৎকালে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে মতবিনিময় করেন দলটির নেতারা।