এর কয়েক দিন পর, ১০ অক্টোবর চেন্নাইয়ে বিজয়ের বাসভবনে তার সঙ্গে দেখা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাদের এই বৈঠক কংগ্রেস ও টিভিকের মধ্যে সম্ভাব্য রাজনৈতিক সমঝোতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করে।২০২৪ সালে অভিনেতা বিজয়ের হাত ধরে যাত্রা শুরু করে টিভিকে। তামিলনাড়ুর প্রচলিত রাজনৈতিক দলগুলোর বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে রাজনীতিতে প্রবেশ করে দলটি। ইন্ডিয়া জোটের বিক্ষোভে অংশ নেওয়ার মধ্য দিয়ে বিরোধী জোটের সঙ্গে তাদের রাজনৈতিক সম্পৃক্ততা আরো স্পষ্ট হচ্ছে। তবে জাতীয় পর্যায়ে জোটের কর্মসূচিতে টিভিকের ভূমিকা কতটা বিস্তৃত হবে, তা এখনো নিশ্চিত নয়।
এর আগে, গত ১২ অক্টোবর রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী নেতারা নয়াদিল্লিতে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার পর্যালোচনা এবং যোগ্য ভোটারদের নাম বাদ পড়া ঠেকানোর দাবিতে সুপ্রিম কোর্টের দিকে মিছিল করেন। এ বিষয়ে দায়ের করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৫ অক্টোবর সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নোটিশ দেন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া-সংক্রান্ত নথি তলব করেন।