মোদি নাগরিকদের কেনাকাটা ও ভ্রমণের ক্ষেত্রে দেশীয় পণ্য ও সেবা বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন।পাশাপাশি অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ, বিদেশে বিয়ের অনুষ্ঠান এবং সোনা কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেন, পর্যটনের জন্য বিদেশে না গিয়ে দেশে ভ্রমণ করা উচিত। বিদেশে বিয়ের অনুষ্ঠান না করে ‘ভারতে বিয়ে’ আয়োজনের আহ্বানও জানান তিনি। প্রয়োজন না হলে সোনা না কেনার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।
মে মাসেও একই আহ্বান জানিয়েছিলেন মোদি
এর আগে চলতি বছরের মে মাসে আন্তর্জাতিক সংঘাতের কারণে সরবরাহব্যবস্থায় ব্যাঘাত, মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবেলায় নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন মোদি। তখন তিনি সম্ভব হলে বাড়ি থেকে কাজ করা, পেট্রল-ডিজেলের ব্যবহার কমানো, গণপরিবহন ব্যবহার এবং বৈদ্যুতিক যানবাহন ব্যবহারের পরামর্শ দেন।
এ ছাড়া এক বছরের জন্য অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ ও বিদেশে বিয়ের অনুষ্ঠান এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিলেন তিনি। বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে অপ্রয়োজনীয় সোনা কেনা কমানোর পাশাপাশি ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য বেশি কেনার আহ্বানও জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।