এর আগে মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমানও ভারতের আমন্ত্রণের ধরন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে কোনো শর্ত যুক্ত করা হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। একই সঙ্গে শেখ হাসিনাকে ফেরত আনার প্রসঙ্গকে কেন্দ্র করে ভারতের ওপর চাপ তৈরির বিষয়ে সরকারের অবস্থানের কথাও তুলে ধরেন তিনি।