কলেজজীবনে অপহরণের শিকার হয়েছিলেন বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ইমতিয়াজ আলী। সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘ম্যায় বাপাস আউঙ্গা’র প্রচারণায় এসে দিল্লির হিন্দু কলেজের সেই রোমাঞ্চকর ও ভয়ানক স্মৃতি হাতড়ে বেড়ালেন এই পরিচালক।

ইমতিয়াজ আলীর মতে, দিল্লিতে থাকলে মানুষের মধ্যে আক্রমণাত্মক মনোভাব তৈরি হয়।
নিজের এই কলেজজীবনের গল্পটি ইমতিয়াজ শেয়ার করেছেন তার আসন্ন রোমান্টিক ড্রামা ‘ম্যায় বাপাস আউঙ্গা’-র প্রচারণায়। ২০২৪ সালের সুপারহিট ছবি ‘অমর সিং চমকিলা’র পর এই সিনেমার মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করছেন ইমতিয়াজ আলী এবং অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ। আগামী ১২ জুন, ২০২৬ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।