মদন(নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার মদনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কলেজ ছাত্র মারুফ খান ( ২২)। ১৫ তারিখ (মঙ্গলবার) সকাল আনুমানিক নয়টার দিকে মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের নির্মানাধীন ছাত্রীনিবাসে এমন ঘটনা ঘটে। মারুফ খান মদন পৌর সদরের ৫ নং ওয়ার্ডের মদন কান্দাপাড়া গ্রামের আশিক খান কপির ছেলে। সে কবি নজরুল ইসলাম সরকারি কলেজ, পুরান ঢাকায় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। তার মা পপি আক্তার মদন পৌর সভার সাবেক কাউন্সিলর।
বিদ্যলয় ও প্রত্যক্তদর্শী সূত্রে জানা যায়, নিহত মারুফ খানের বাবা আশিক মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্রীনিবাসের ভবনে সাব ঠিকাদারী কাজ করত। বাবার সাথে নিহত মারুফ খান নিয়মিত কাজ দেখাশোনা করত। মঙ্গলবার সকালে কাজ দেখাশোনা করতে বাবাকে নিয়ে নিহত মারুক খান আসে উক্ত বিদ্যালয়ে। সেখানে গ্রীলের সাথে ত্রুটিপূর্ণ তার ঝুলানো ছিল। ঝুলানো তার হাতে ধরতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায় সে।
নিহত মারুফ খানের বাবা আশিক খান কপি জানান, আমি উক্ত বিদ্যালয়ের দুটি ভবনের সাব ঠিকাদার হিসেবে কাজ পাই। আমি ক্যান্সারে আক্রান্ত থাকায় আমার ছেলেই আমাকে নিয়ে কাজ দেখাশোনা করত। আজকে বাপবেটা এক সাথে উক্ত বিদ্যালয়ে কাজ দেখতে যাই। পরে গ্রীলের সাথে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ এর তারে হাত দেওয়া মাত্রই আমার ছেলে বিদ্যুতায়ীত হয়। পরে আমি লাইন বন্ধ করলে আমার ছেলে মেঝেতে লুটিয়ে পড়ে সেখানেই তার মৃত্যু হয়। আমার ভরসাই ছিল একমাত্র মারুফ। তাকে সিঙ্গাপুরে কাজে পাঠানোর জন্য টাকা দেয়া হয়েছে। আমার ছেলে আর বিদেশে যেতে পারলও না। আমি অসুস্থ জানি না এখন আমার সংসার কেমনে চলবে।
মদন থানার ওসি সালাউদ্দিন করিম জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। তার সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।