আমাদের জীবনের প্রত্যেকটি কাজে আমাদের উচিত হযরত মুহাম্মদ (সা.)-কে অনুসরণ করা। এতে আমাদের জীবন আলোকিত হবে। আমরা যদি তার পথ অনুসরণ করি, তাহলে আমাদের হৃদয় আলোকোজ্জ্বল হয়ে উঠবে। আমরা বিপথগামী হবো না। আমরা যদি জাতীয় জীবনে নবী মুহাম্মদ (সা.)-কে অনুসরণ করি, তাহলে আমরা একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন করতে পারবো বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, আমাদের মন্ত্রী ও নেতারা গণমাধ্যমে জবাবদিহি করছেন, সংসদে জবাবদিহি করছেন। এই জবাবদিহিতা মূলত জনগণের নিকট জবাবদিহিতা। এই জবাবদিহিতা নিশ্চিত করেছেন আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি আরও বলেন, হযরত মুহাম্মদ (সা.) মানব ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তি। তার আদর্শকে ধারণ করে তারেক রহমানের সরকারকে ইনসাফ ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং বিএনপি জনগণের সরকার হিসেবে কাজ করে যাবে।