আয়োজকেরা জানান, আসন্ন ঈদে ছুটি কক্সবাজারের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ‘ছুটির গল্প’-এর প্রথম পর্ব। এরপর নিয়মিতভাবে নতুন অতিথি ও ভিন্নধর্মী আয়োজন নিয়ে আসবে এই পডকাস্ট। দেশের প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটনের সম্ভাবনা এবং ভ্রমণকেন্দ্রিক নানা গল্প তুলে ধরাই এর মূল লক্ষ্য।
অনুষ্ঠানের শেষ অংশে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী রিজিয়া পারভীন। তাঁর পরিবেশনা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।