শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে : সংস্কৃতিমন্ত্রী
Syed Asaduzzaman
/ ১
ভিউ:
হালনাগাদ:
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
শেয়ার করুন:
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে চিঠিও দেওয়া হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকালে মাগুরার নোমানী ময়দানে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
নিতাই রায় চৌধুরী বলেন, বিগত সরকারের সময়ে দেশের শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের চেষ্টা করছে। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে বিএনপি তা কঠোরভাবে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে বলেও জানান মন্ত্রী।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ, পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল।
এ ছাড়া পুলিশ বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।