শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।এ সময় শিক্ষার্থীরা সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এর আগে গত কয়েক দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন, প্রশাসনিক ভবনে তালা, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলসহ নানা কর্মসূচি পালন করে আসছেন তারা।এর আগে একই দাবিতে মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শন, প্রতীকী প্রশ্নযাত্রা, মুখোশ মিছিল ও চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা।